1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আবহাওয়া অফিস ৭ জেলায় বজ্রপাতের সম্ভাবনায় ১০ পরামর্শ দিল

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৩৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আবহাওয়া অফিস দেশের সাত জেলায় আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে। শনিবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আজ সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। দেশের ১৪টি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস যে ১০টি পরামর্শ দিয়েছে, সেগুলো হলো: ১। বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, ২। জানালা ও দরজা বন্ধ রাখুন, ৩। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, ৪। নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন, ৫। গাছের নিচে আশ্রয় নেবেন না, ৬। কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না, ৭। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন, ৮। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন, ৯। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন এবং ১০। শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews