1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০০ গননা করুন

একতা ডেস্কঃ শেখ ফজিলাতুন্নেছার নাম বাদ দিয়ে বিএসএমএমইউতে কনভেনশন সেন্টারের নতুন নামকরণ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার।

বৈষম্যবিরোধী আন্দোলন এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের নতুন নামকরণ করা হয়েছে। পূর্বে এর নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার। এখন থেকে এটি শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হিসেবে পরিচিত হবে।

গতকাল, ৭ জানুয়ারি, মঙ্গলবার বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে, ২০২২ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

নতুন আদেশে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারের পরিবর্তে ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews