1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আমরা বিপ্লবী জনতা একত্রিত হব শহীদ মিনারে

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন সরকার আমাদের জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা অবশ্যই শহীদ মিনার একত্রিত হব। আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি, শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। তিনি বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। গতকাল ৩০ ডিসেম্বর, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয় থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, আমরা বলেছি যেন প্রত্যেকে যেন এটা গ্রহণ করে কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি।

এদেশের মানুষের আমরা উদ্দেশ্যে বলবো এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি সে জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারাদেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews