1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আমু বসার জন্য চেয়ার পেলেন কাঠগড়ায়

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৯ এপ্রিল, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। শুনানি চলাকালে তিনি বসার জন্য চেয়ার চেয়ে প্রার্থনা করেন। পরে আদালতের খাসকামরা থেকে চেয়ার এনে তাকে দেওয়া হয়। আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, বয়স্ক ও অসুস্থ বিবেচনায় কাঠগড়ায় চেয়ারে বসার ব্যবস্থা করার জন্য মেনশন করা হয়। তাকে কাঠের চেয়ারে বসার ব্যবস্থা করা হয়।

গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্র ও জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকেলে আসামিদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews