1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে আগুন

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৫ গননা করুন

একতা ডেস্কঃ আগুন লেগেছে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে। ১৪ মার্চ, শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার সকালে এ আগুন লাগে। এসময় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি, আগুন লাগার সঠিক কারণ। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১০০৬ তে আগুন লাগে। আর উড়োজাহাজটি হলো বোয়িং ৭৩৭-৮০০। এটি কলোরাডো স্প্রিং থেকে এখানে আসে।

বিমানে থাকা ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যদিও ছয়জন যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দ্রুত আগুনের শিখা ও কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা উড়োজাহাজটি। আগুন নেভানোর চেষ্টা করছেন বিমানবন্দরের কর্মীরা। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার উপরে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সেখান থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

মাঝ আকাশেই প্লেনটির ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়। ওড়ার সময় মৃদু মৃদু ঝাঁকুনি অনুভব করেন পাইলট। এর পরেই ডেনভার বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করেন। বিমানবন্দরে অবতরণ করার পর পরই উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশ বা এফএএ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews