1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক ঋণ অনিয়ম ও জালিয়াতিতে আলোচিত আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক অডিট ফার্মের পরামর্শে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ৫টি ব্যাংকের চেয়াম্যানের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ব্যাংকগুলো হলো- গ্লোবাল ইসলামী, এক্সিম, আইসিবি ইসলামিক, এসআইবিএল ও ইউনিয়ন ব্যাংক।

গত শনিবার জরুরি সভা ডেকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসিক মো. আলী খানকে তিন মাসের ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। এ সময়ের জন্য ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়াকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ছয়টি ব্যাংকের এমডি ছুটিতে থাকবে, এটা ব্যাংকের পর্ষদের সিদ্ধান্ত। এসব ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আনা হবে। এমডিরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারে, তাই তাদের ছুটিতে পাঠানো হয়েছে। অডিটে যদি তাদের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া না যায়, তা হলে তারা পুনরায় যোগদান করতে পারবেন। আর প্রমাণ গেলে ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এসব করা হচ্ছে।

এমডির সংশ্লিষ্টতা ছাড়া কোনো ঋণ বোর্ডে উপস্থাপন হয় কিনা এমন প্রশ্নের উত্তরে মান্নান বলেন, সব কিছুই ব্যবস্থাপনা পরিচালকরা জানেন। তবে তাদের দায়-দায়িত্ব সম্পর্কে সিদ্ধান্ত হবে নিরীক্ষা জমা দেওয়ার পর। জড়িত না থাকলে তারা পুনরায় ফিরে আসবে। জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছয়টি ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। শিল্প গ্রুপটি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল। আওয়ামী সরকারের আমলে দেশের ডজখানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নামে-বেনামে কয়েকটি গ্রুপ বের করে নিয়ে পাচার করেছে বলে অভিযোগ আছে। এর বেশিরভাগই নিয়েছে এস আলম গ্রুপ। এসব ঋণ ব্যাংকে ফেরত না আসায় খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews