1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আসছে আসিফের মন জানে শিরোনামের গানটি

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ গননা করুন
কণ্ঠশিল্পী আসিফ আকবর।
কণ্ঠশিল্পী আসিফ আকবর।

একতা ডেস্কঃ নতুন বছরে নতুন গান। উপহার দিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ভক্তদের জন্য নিয়ে আসছেন মন জানে শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। মন জানে শিরোনামের গানটি শিগগিরই প্রচার হবে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।

প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে ‘মন জানে’ গানটি। ইমরান বলেন, ‘আসিফ ভাই দুই যুগ ধরে সমান জনপ্রিয়। তার জন্য গান করাটা বেশ চ্যালেঞ্জের। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।

স্নেহাশীষ ঘোষ বলেন, ‘এটা আমাদের তিনজনের একসঙ্গে করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ ভাই ও ইমরান ভাইকে একসঙ্গে দেখা যাবে। রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।

এ গানের ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব, মহতারাম ও জিম। পাশাপাশি দেখা যাবে আসিফ আকবর ও ইমরান মাহমুদুলকে। এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews