1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে বিএনপিকে

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ গননা করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

একতা ডেস্কঃ ওয়ান-ইলেভনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে। যারা দলটিকে ভিন্নশিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২৪ জানুয়ারি, শুক্রবার নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। এতে বিএনপি ঈর্ষান্বিত নয়। যারা এসব মন্তব্য করছেন তারা জাতির শত্রু। এ সময় ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্তের চেষ্টা না করার আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। এ সময় বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews