1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আ.লীগের মন্ত্রী-এমপিদের টাকা বড় বড় কোম্পানিগুলোতে বিনিয়োগ হচ্ছে

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ দেশের বড় বড় কোম্পানিগুলোতে জমা রাখা হচ্ছে পালিয়ে যাওয়া কিংবা আত্মগোপনে থাকা আওয়ামী নেতাদের নামে ও বেনামে হাজার হাজার কোটি টাকা। এভাবে তারা নিজেদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করছেন। এই কোম্পানিগুলো এখন বিপুল বিনিয়োগ পেয়ে সুবিধা পাচ্ছে এবং পোয়াবারো অবস্থায় রয়েছে। পটপরিবর্তনের পর নেতারা যেভাবে পেরেছেন, তেমনিভাবে নিজেদের নগদ অর্থ কিংবা মূল্যবান সম্পদ দেশের বাইরে সরিয়ে নিয়েছেন। অনেকেই এই অল্প সময়ে অর্থ সরাতে পারেননি। কারণ তারা নিজেদের এবং পরিবারের নিরাপত্তার কথা ভাবতে ব্যস্ত ছিলেন।

এসব নেতাদের পাশে দাঁড়িয়েছে বড় বড় কোম্পানিগুলো। কারণ, যখন বড় গ্রুপ অব কোম্পানির একাউন্টে টাকা জমা থাকে বা তাদের জিম্মায় সম্পদ রাখা হয়, তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা আসে না। তাই বিনিয়োগের নামেই হোক বা টাকার নিরাপত্তার জন্য, অর্থ কোম্পানিগুলোতে সরিয়ে রাখার চেষ্টা চলছে, যাতে নেতারা হাত ছেড়ে বাঁচতে পারেন। গত ১৫ বছরে আওয়ামী সরকারের অধীনে বড় বড় কোম্পানিগুলো সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং সম্পদের পাহাড় তৈরি করেছে। এখন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের টাকা নিরাপদ রাখতে সহযোগিতা করার জন্য এসব কোম্পানিগুলো এগিয়ে এসেছে।

নতুন ব্যবসা চালু করা কোম্পানি থেকে শুরু করে ভারত ও আশেপাশের দেশগুলোতে ব্যবসায়ী বাজার সৃষ্টি করা কোম্পানিগুলোর নামও রয়েছে, যারা এসব নেতাদের কালো টাকা বিনিয়োগের ব্যবস্থা করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews