1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি টাকা কর দেয়নি

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ গননা করুন

একতা ডেস্কঃ ঊর্ধ্বতন কার্যালয় থেকে বার বার তাগাদা দেয়ার পরও সরকারের ট্যাক্সের ১৫০ কোটি টাকা পরিশোধ করছে না ইউনিয়ন ব্যাংক পিএলসি। তিনটি পে অর্ডারের মাধ্যমে ট্যাক্স পরিশোধের নির্দেশ দেয়া হলেও কর অফিস (কর অঞ্চল- ১) নিতে পারেনি। এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার কথা বলছে ট্যাক্স অফিস। আগামী ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলবও করা হয়েছে ওই অফিসে।

চিঠির অনুলিপিতেও দেখা যায়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্ট কর অফিসে হাজির হতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা বা জরিমানা করা হবে না- সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাদেরকে তলব করেছে কর অফিস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কর্মকেের্তা জানান, আলোচ্য আইনে মামলা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তি হিসেবে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং প্রদেয় তিনগুণ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ২২,০০০ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থসহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক- যার একটি অংশ ইউনিয়ন ব্যাংকও পেয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পাওয়া সত্ত্বেও ব্যাংকটি সরকারের ট্যাক্সের টাকা শোধ করেনি বলে অভিযোগ উঠেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews