1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ইউনিসেফ গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য রাশিয়ার

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া মন্তব্য করে বলেন, ইউক্রেনীয় শিশুদের চেয়ে গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার গাজায় শিশুদের নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুর সঙ্গে জড়িত ভয়াবহ ট্র্যাজেডি সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউনিসেফের প্রধান। এই পদক্ষেপ গুরুতর নিন্দার দাবি রাখে।

ইউনিসেফের প্রধান ক্যাথরিন এম রাসেল ইউক্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই অবস্থানে রয়েছেন বলেও অভিযোগ তোলেন রুশ দূত। তার (রাসেল) কর্মকাণ্ড জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। তিনি জাতিসংঘের নিরপেক্ষ কর্মী না হয়ে মার্কিন নাগরিক হিসাবে কাজ করছেন। ভ্যাসিলি নেবেনজিয়া ইউরোপীয় দেশগুলোর প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো গাজায় শিশু হত্যার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানাতেও ব্যর্থ হয়েছে। সহিংসতা সত্ত্বেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে তারা। গাজার যুদ্ধ সত্যিকার অর্থে একটি লিটমাস টেস্টে পরিণত হয়েছে। এর মাধ্যমে মানবাধিকার রক্ষার নামে পশ্চিমাদের আসল দৃষ্টিভঙ্গি কী, সেটিই ফুটে ওঠে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews