1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ইতালিতে বাঙালির পিঠা উৎসব

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ মহিলা সংস্থা ইতালি একাত্তরের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালিতে বিজয় ফুল কর্মসূচি, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, শীতকালীন পিঠা উৎসব ও নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাজধানী রোম শহরে রসই রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার। এ ছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা সামিরা ও প্রচার সম্পাদক রিমা আক্তার সঞ্চালনা এবং সাংগঠনিক সম্পাদক সুবর্ণা শারমিন উপস্থাপনা করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা জামিলা মঞ্জুরী, সহ সভাপতি জাকিয়া উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ফাহমিদা সুলতানা লিপি, সিএসবি কাফ এর কর্ণধার ইকবাল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েতুল ইসলাম, শাহীন খলিল কাউসার, ধুমকেতু স্যঝসাল অর্গানাইজেশনের মৌসুমী মৃধা, ওমেন্স পাওয়ার সংগঠনের সদস্য রিনা আক্তার, কাজী ফেরদৌসী শিল্পী, রোজি আক্তার, রুমানা আক্তার প্রমুখ। তারা বলেন, বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয় ফুল হয়ে ওঠেছে মুক্তিযুদ্ধের প্রতীক। আর এই প্রতীক প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্য ছড়িয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের সাংস্কৃতিকে পরিচিত করিয়ে দিতে এ বিজয় ফুল কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- আলেয়া বেগম, লিজা জামান, শম্পা হোসাইন, সুলতানা রহমান, ফেন্সি বেগম, সুব্রিনা আক্তার, ইয়াসমিন আক্তার, রানু বেগম, রেশমা আক্তার, মাসুম মুক্তা, লায়লা নিলয়, তাহসিন কাদের, রুমি স্বপন, নিশাত সুলতানা পাপড়ি, ফারিয়া আখি, কানিজ ফাতেমা, ফাতেমা আক্তার, নুসরাত জাহান, পরশমনি, সুমি বেগমসহ আরও অনেকেই।

তারা বলেন, ‘আমরা দেশে বা প্রবাসে যেখানেই থাকি না কেন, আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতির সঠিক ইতিহাস আমাদের বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের শীতকালীন পিঠা উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন। আর প্রবাসে এই ধরনের কর্মসূচি ও আয়োজনগুলো আমাদের বেশি বেশি করা প্রয়োজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews