1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ইমরান খান সরকারের সঙ্গে আলোচনায় বসার সবুজ সংকেত দিলেন

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ গননা করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

একতা ডেস্কঃ ধারণা করা হচ্ছে পাকিস্তান সরকারের সঙ্গে পিটিআই দ্রুত আলোচনায় বসতে পারবে। কারণ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারকে লিখিত দাবি জমা দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন। যার ফলে আলোচনার অগ্রগতির পথ পরিস্কার হয়ে যাচ্ছে। ৯ জানুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ৮ জানুয়ারি, বুধবার আদিয়ালা কারাগারে ইমরান খান ও পিটিআই নেতাকর্মীদের আলোচনার পর তারা তাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর পিটিআই নেতাকর্মীরা ইমরান খানের সঙ্গে বৈঠক করতে সক্ষম হন। সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসার আগে ইমরানের সঙ্গে বৈঠকের জন্য সরকারকে চাপ দিয়ে আসছিল পিটিআই। ইমরান খানের সঙ্গে ব্যারিস্টার গহর আলী খান, আলী জাফর এবং শের আফজাল মারওয়াতসহ বেশ কয়েকজন নেতাকর্মী আদিয়ালা জেলের একটি আদালত কক্ষে সাক্ষাৎ করেন। দলটি দাবি করে আসছিল যে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরানের সাথে দেখা করার তাদের প্রচেষ্টাকে বাধা দিচ্ছিল।

বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলার সময়, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান নিশ্চিত করেছেন যে দলটি তাদের দুটি প্রধান দাবি লিখিতভাবে জমা দেবে। তিনি বলেন, ‘আমাদের দুটি দাবি লিখিতভাবে উপস্থাপন করব। খান সাহেব (ইমরান খান) আমাদের অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে আমাদের (দাবি) লিখিতভাবে দেওয়া উচিত, তাই আমরা তা করব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews