1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে আজ বৈঠকে বসছেন

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৫ গননা করুন

একতা ডেস্কঃ আজ মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইরানের শীর্ষ কূটনীতিক রবিবার সন্ধ্যায় মস্কোয় পৌঁছেছেন। তার সফরের উদ্দেশ্য, রাশিয়ার প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আব্বাস আরাগচি এই সফরে রুশ প্রেসিডেন্ট ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। প্রিমাকোভরিডিংস সম্মেলনও মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে। এটি আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করার একটি বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ ফোরাম।

এবারের সম্মেলনে বিশ্বের রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে নতুন মডেল খোঁজার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। TASS এই ফোরামের প্রধান তথ্য সহযোগী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews