1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইরান ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তর ও স্টক এক্সচেঞ্জে আঘাত হানলো

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৫ গননা করুন

একতা ডেস্কঃ ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। একে অপরকে লক্ষ্য করে শত শত মিসাইল ছোড়ার পাশাপাশি নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দেশ দুটি। ইরানের শক্তি খবর্ব করতে একের পর এক পারমানবিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

বসে নেই ইরানও। নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করে এরই মধ্যে দূর্বল করে দিয়েছে প্রতিপক্ষের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দিনের শুরুতেই আরও একটি বড় হামলা চালিয়েছে দেশটি। ইরানের এবারের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দপ্তর এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবিরে।

এ সময় সেখানে অবস্থিত এক হাজার শয্যার একটি হাসপাতালও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেপণাস্ত্রের শকওয়েভের কারণে। এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে চরমভাবে। ১৯ জুন, বৃহস্পতিবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

এদিন সকালে বড় পরিসরে হামলা চালিয়েছে ইরান। কমপক্ষে ২৫টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের টেলিগ্রামে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দপ্তর এবং গ্যান্ড-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির।

ইরানের সবশেষ এ হামলায় ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েল। সোরোকা মেডিকেল সেন্টারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়াকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো। কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews