1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইরান ইসরায়েলের কথিত ২০ গুপ্তচর গ্রেপ্তার করল

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৪ গননা করুন

একতা ডেস্কঃ গত কয়েক মাসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত ২০ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। ৯ আগস্ট, শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গিরি জানান, এসব অভিযুক্তদের জন্য কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর রায় দিয়ে ‘উদাহরণ’ তৈরি করা হবে।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে সঠিক সংখ্যা তিনি প্রকাশ করেননি। তিনি বলেন, “সিয়োনিস্ট শাসনের (ইসরায়েল) গুপ্তচরদের বিরুদ্ধে বিচার বিভাগ কঠোর অবস্থান নেবে। তদন্ত শেষ হলে সব বিস্তারিত প্রকাশ করা হবে।” বুধবার ইরান পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদি-কে ফাঁসি দিয়েছে। তাকে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং জুন মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এ বছর ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ৮ জনের ফাঁসি কার্যকর হয়েছে। জুন মাসে ইসরায়েল টানা ১২ দিন ধরে ইরানে বিমান হামলা চালায়। লক্ষ্যবস্তুতে ছিল ইরানের শীর্ষ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী, স্থাপনা এবং আবাসিক এলাকা।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA) জানায়, এই হামলায় ১,১৯০ জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে ৪৩৬ জন বেসামরিক ও ৪৩৫ জন নিরাপত্তা কর্মী। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের দাবি, এতে তাদের ২৮ জন নিহত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews