1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইরান কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে

  • শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটি জানান গ্যাবার্ড।

তার ওই পোস্টেই তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা যায়, ইরান এমন এক পর্যায়ে রয়েছে যে তারা চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সঙ্গেও সম্মতি জানান গ্যাবার্ড। বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি ঘটতে পারে না এবং আমি এতে একমত।

গত মার্চে গ্যাবার্ড বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। সম্প্রতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অভিযোগ এনে দেশটিতে ইসরাইল হামলা চালালে গ্যাবার্ডের সেই মন্তব্য আলোচনায় আছে। যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কথা বলতে হয়েছে।

যেখানে তিনি বলেন, মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজের অবস্থান পালটালেন গ্যাবার্ড। গত মার্চে দেওয়া নিজের বক্তব্য মিডিয়ায় বিকৃতভাবে করে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ তার।

ইরান বারবার জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews