1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইরান ৬ শো মাইল রেঞ্জের মিসাইল পরীক্ষা চালাল

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ ১ হাজার কিলোমিটার বা ৬শো মাইল রেঞ্জের একটি অ্যান্টি-ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান। যা পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। ২ ফেব্রুয়ারি, রবিবার এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলি রেজা তাংসিরি জানান, এটি একটি গাদর-৩৮০ মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ হাজার কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি-জ্যামিং ক্ষমতা সম্পন্ন। তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন। তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলির জন্য নরক তৈরি করতে সক্ষম।

এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল, যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায়। মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে, মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে। ২০১১ সাল থেকে ইরান মাঝে মাঝেই ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে।

দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে। ইরান দাবি করেছে যে তাদের কাছে ২ হাজার কিলোমিটার ১২শো মাইল রেঞ্জের মিসাইল রয়েছে। যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews