1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১১ নাগরিক

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৯১ গননা করুন

একতা ডেস্কঃ দ্বিতীয় মাসে পদার্পণ করার সাথে সাথেই সংঘাত আরও তীব্রতর হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। গতকাল শনিবার মধ্য ইসরাইলের একটি গ্রামে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

এ হামলায় বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসকরা ও বার্তা সংস্থা এএফপি। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরাইলের এশতাওল গ্রামে আঘাত হানে। যা বেইত শেমেশের কাছে অবস্থিত। এই এলাকাটি যুদ্ধের শুরু থেকেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধের শুরুর দিকে একই এলাকায় ইরানি হামলায় ৪ শিশুসহ ৯ জন নিহত হয়েছিলেন।

এএফপি-র ফুটেজে দেখা গেছে, শনিবারের এই হামলায় গ্রামটির বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং চারপাশে কংক্রিট ও ধাতব ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।

১১ জন(চিকিৎসাধীন)। একাধিক পারিবারিক বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত। বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে জানান, এটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। অনেকগুলো ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগমাধ্যম এরেক্স ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ভিডিও শেয়ার করে এই হামলার তীব্রতা তুলে ধরেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে এই ভয়াবহ যুদ্ধের সূত্রপাত হয়।

এর প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান নিয়মিতভাবে ইসরাইল এবং এই অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী এশতাওল গ্রামে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews