1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় নিহত ৩৪ ফিলিস্তিনি

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৮১ গননা করুন

একতা ডেস্কঃ গাজায় গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ৩৪ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ১৪ জনই দক্ষিণ গাজার বাসিন্দা। গত শুক্রবার থেকে গাজা, লেবানন ও সিরিয়ার অন্তত ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব টার্গেটের বেশির ভাগই আবাসিক এলাকা ও শরণার্থীশিবির। সবচেয়ে তীব্র মাত্রার হামলাগুলো চালানো হচ্ছে গাজা সিটি, খান ইউনিস, দেইর আল বালাহ, বাইত লাহিয়া, আল মাওয়াসি আর নেতজারিম করিডরে। ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষ নেতা সালাহ আল বার্দাউইল ও তাঁর স্ত্রী। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য। আল-মাওয়াসির শরণার্থীশিবিরে সস্ত্রীক ছিলেন তিনি।

সেখানেই বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি ভেঙে গাজায় গত পাঁচ দিনের হামলায় দুই শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই সময়ে মোট নিহত হয়েছে ৬৩৪ ফিলিস্তিনি। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থার (ওসিএইচএ) মুখপাত্র ওলগা চেরেভকোর বলেছেন, গাজায় গত কয়েক দিনের হামলায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাধা তো রয়েছেই। এমন পরিস্থিতিতে মোড়ল দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews