1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ইসরায়েলের পুলিশ নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের পুলিশ ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা করার অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। রবিবার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য।

গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর। তার একটি অনুলিপি এএফপির কাছে এসেছে। নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews