1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত

  • রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় সরাসরি আঘাত হেনেছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার সময় কোনো আগাম সতর্কতামূলক সাইরেন বাজেনি।

যা নতুন আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলের নিরাপত্তা মহলে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড এই ঘটনা তদন্ত করছে।

চিকিৎসা সংস্থাগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে অন্তত ১০টি স্থানে জরুরি সেবা দেওয়া হচ্ছে। উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ফের সাইরেন বাজছে। ধারণা করা হচ্ছে, সর্বশেষ ব্যারেজে ইরান অন্তত ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইরানী সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, রবিবার সকালে ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ২০তম দফায় হামলা শুরু করেছে। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সামরিক স্থাপনা ও সরকারের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews