1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩০২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য প্রয়োজন আর্দশিক পরিবর্তন এ প্রতিপাদ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। ১০ মার্চ বিকেল ৩ টায় সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়াম এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাইনউদ্দীন। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী।

সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দীন ভূইয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন সদস্য মাওলানা নাজিম উদ্দীন, সন্দ্বীপ পৌরসভা ইসলামী আন্দোলন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান, ইসলামী আন্দোলন মুছাপুর ইউনিয়ন সভাপতি মাস্টার আমিন রসুল রিয়াদ, উড়িরচর ইউনিয়নের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, হারামিয়া ইউনিয়নের সভাপতি হাজী ইয়াকুব, ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা সানাউল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ।

সম্মেলনে দ্বিতীয় পর্বে আগমী ২০২৫-২৬ সেশনের সভাপতি নির্বাচিত হন মাওলানা মীর ইসমাইল, সাধারণ সম্পাদক নির্বাচিত মাওলানা সুলতানুল ইসলাম। পরে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে সম্মেলনের কর্মসূচি শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews