একতা ডেস্কঃ ইসলাম ধর্ম গ্রহণের পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হাসান ইমাম। কিন্তু সে নামে পরিচিতি পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবেই সবার কাছে পরিচিত এই অভিনেতা। প্রবীর মিত্রর পারিবারের সদস্যরাই জানিয়েছেন এ তথ্য।
এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।’ বিয়ের সময় প্রবীর মিত্র নিজের নাম পরিবর্তন করে হাসান ইমাম রেখেছিলেন।

Leave a Reply