1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইসি গঠনে নামের তালিকা সার্চ কমিটির কাছে দিলো বিএনপি

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১০ গননা করুন

একতা ডেস্ক: দেশে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে পাঁচ জনের নামের তালিকা জমা দিয়েছে বিএনপি। বুধবার (৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে দলের সুপারিশকৃত নামের তালিকা জমা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোপনীয় চিঠি একটি চিঠি পৌঁছিয়ে দিয়েছেন। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে (gfp_sec@cabinet.gov.bd) পাঠানো যাবে। ৭ নভেম্বর বিকাল ৫টার মধ্যে নামের সুপারিশ পাঠানো যাবে। সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তথ্যসূত্রঃ আজকালের খবর

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews