1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ঈদেবাড়ি ফেরার স্বস্তি পাচ্ছে মানুষ

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯৬ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আজ আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়েছে। বাবা-মা, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। যদিও ঈদের ছুটির এখনও কয়েকদিন বাকি, তবে ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে নিজে ঢাকায় থেকে পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আর তাই রেল স্টেশনে আজ বাড়তি চাপ। রাজধানীবাসীর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতাসহ বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ২৪ মার্চ, সোমবার ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমেই শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম আসনের টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেনও ছাড়ছে সময়মতো। সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ১১ টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। যাত্রী ভোগান্তির চিত্রও নেই। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতাকারীদের কঠোরভাবে দমন করতে সক্রিয়ভাবে সহযোগিতা করবে র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কপথের ঈদযাত্রাও শুরু হয়েছে আজ। তবে এখনও নেই যাত্রীচাপ।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ছুটির কারণেই এবার যাত্রী খরা। তবে, তাদের আশা দুই দিন পর থেকে কিছুটা বাড়তে পারে যাত্রীর চাপ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews