1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

উত্তেজনার মধ্যেই সীমান্ত বিষয়ে সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০১ গননা করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একতা ডেস্কঃ ভারত ও বাংলাদেশের কয়েক হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে যা। নিয়ে প্রায়ই দুই দেশের মধ্যে টানাপড়েন দেখা যায়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হত্যার শিকার কয়েক ডজন বাংলাদেশি। তবুও চুপচাপ ভারতের নরেন্দ্র মোদি সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ রাজনৈতিক নেতারা প্রায়ই বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন ধরণের বক্তব্য দিয়ে আসছেন। যদিও ঢাকা দিল্লির সেই কটাক্ষের বেশ কয়েকবার জবাবও দিয়েছে। সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে এবার আগুনে ঘি ঢেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের মধ্যে নয়া দিল্লি থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়ানোর প্রতিশ্রুতি দেন। দিল্লির বিধানসভা নির্বাচনের এমন প্রচারণায় এমন ঘোষণা দেন তিনি। অমিত শাহর ওই মন্তব্য প্রসঙ্গে ২৮ জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে চলছে চরম উত্তেজনা। সীমান্তের আন্তর্জাতিক সীমারেখা পার করে বাংলাদেশের ভূমিতে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে চলছে টানাপোড়েন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা হলেও গত ১৮ জানুয়ারি বাংলাদেশের ভেতরে এসে গাছ কাটতে উদ্যত হয় ভারতের বিএসএফ।

এ কারণে চৌকা সীমান্তের কাছে বসবাসকারী বাংলাদেশিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। এমন উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণ করতে অনুমোদন দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। কাটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন দেয় মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রীসভা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদী জেলার করিমপুরে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন দেয় মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রীসভা। ২৮ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews