উলিপুর (কুড়িগ্রামঃ প্রতিনিধিঃ ২৯ শে জানুয়ারি উলিপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, আলিপুর পৌরসভাধিন নারকেলবাড়ি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর দিয়ে রাস্তাটিতে প্রতিনিয়ত গ্রামবাসীসহ কয়েক হাজার মানুষের নিয়মিত চলাচল।
জানা গেছে গত ২৩ শে জানুয়ারি এলাকার প্রভাবশালী দখলবাজ আব্দুর রহমান ডিলার উক্ত রাস্তাটি হাল চাষের মাধ্যমে এলাকার মানুষকে ভয়-ভীতি দেখিয়ে তার দখলে নেন। সরজমিনে গিয়ে দেখা যায় যে বর্তমান রাস্তাটিতে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে রহমান ডিলারের বক্তব্য জানার জন্য প্রতিবেদক তার মোবাইলে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
অসহায় গ্রামবাসীরা জানান, রাস্তার ব্যাপারে প্রতিবাদ করতে গেলে মারধরে শিকার হতে হবে। তাই আমরা ঝামেলা এড়াতে শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরসহ উলিপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছি। এলাকাবাসীর বিশ্বাস এসিল্যান্ড মহোদয় সরেজমিনে তদন্ত করে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি দ্রুত দখলমুক্ত মুক্ত করবেন।
Leave a Reply