1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবনা কমিশনের

  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০২ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমান মাছউদ বলেছেন, নির্বাচন কমিশন এই মুহূর্তে শুধু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস সংসদ নির্বাচন।’ আজ বুধবার বেলা ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোটের ঘোষণা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল। ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews