1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

একই থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড চাঁদাবাজির অভিযোগে

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ চাঁদাবজির অভিযোগে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে এক সঙ্গে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তার মধ্যে দু’জন এসআই, দু’জন এএসআই ও নয়জন কনস্টেবল রয়েছেন। তাদেরকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ক্লোজড করা হয়। আদেশে তাদেরকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের কথা বলা হলেও পুলিশ সুপার জানিয়েছেন, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ লাইনে পুনরায় সংযুক্ত হয়েছেন, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, নাইমুর রহমান, এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, কনস্টেবল নাজমুল আহসান, সাগর চন্দ্র দাস, মুন্না চৌধুরী, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন। কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। তাদের চাঁদা আদায়ের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরালও হয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এরপরই পুলিশের ওই ১৩ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews