1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

একজোট হলেন মুসলিম বিশ্বের সাতটি দেশ ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। গাজা জোরপূর্বক দখল করার পরিকল্পনাও রয়েছে তার প্রশাসনের। এমন পরিকল্পনা ঠেকাতে একজোট হলেন মুসলিম বিশ্বের সাতটি দেশ। সৌদির রাজধানী রিয়াদে বৈঠক করলেন আরব রাষ্ট্র্য নেতারা। বৈঠকে অংশ নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ এবং বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। আরব নেতারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে দেন। মিসরের একটি খসড়া প্রস্তাব বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এতে হামাসকে বাদ দিয়ে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটির মাধ্যমে গাজা পরিচালনার কথা বলা হয়েছে। ফিলিস্তিনিদের নিজ ভূখন্ডে রেখে ধ্বংসের নগরি গাজার পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে মিশর, জর্ডান, কাতার, সউদী আরব, সংযুক্ত আরও আরব আমীরাত, কুয়েত ও বাহারাইন নেতাদের। তবে এতে মার্কিন অর্থ সহায়তা বন্ধের ঝুঁকি রয়েছে। আরব দেশগুলো শক্ত অবস্থান নিলে মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত বন্ধু হারাতে পারে ট্রাম্প। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর কেউই রিয়াদে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আরব দেশগুলো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার বিশদ বিবরণে সম্মত হয়েছে কি না, সেটাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মিশরীয় কূটনৈতিক সূত্রের মাধ্যমে জানাযায়, আলজাজিরা মিডল ইস্ট আই সহ বেশ কিছু প্রভাবশালী গনমাধ্যম জানিয়েছে, পূনাঙ্গপরিকল্পনা বাস্তবায়নে সময় লাগতে পারে তিন থেকে পাঁচ বছর।

আরও জানাযায় মিশরীয় পরিকল্পনার প্রথম ছয় মাসে সড়ানো হবে ধ্বংসস্তূপ। তৈরি করা হবে কয়েকটি সেভ জোন। গাজাবাসির জন্য নির্মান করা হবে ভ্রাম্যমান অস্থয়ী বাস্থান ও আশ্রয়স্থল। নিশ্চিত করা হবে ত্রান ও প্রয়োজনীয় সকল সহায়তা। ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কৌশল বাস্তবায়নে একটি রাজনৈতিক পথ প্রতিষ্ঠা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews