1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় ২ জন নিহত

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পিক-আপ চালক বাচ্চু মিয়া (৩৭) ও হেলপার মানিক (৩৯)-এর। ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সির বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ‘সকালে পিক-আপটি নড়াইল থেকে ঢাকা যাচ্ছিলো। পথে ঢাকা-ভাঙ্গার এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সির বাজার নামক স্থানে পিকআপটি থামলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিক-আপ থেকে চালক ও হেলপার ছিটকে পড়লে গুরুতর জখম হন। পরে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাইনুল ইসলাম মাহিন বলেন, ‘উভয়ের আঘাত খুব গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।’ চালক নিহত বাচ্চু মিয়া ঢাকা জেলার কাফরুল থানার পশ্চিম ভাষানটেক এলাকার মৃত হোসেন খানের ছেলে ও হেলপার নিহত মানিক ঐ একই এলাকার মান্নান বেপারীর ছেলে।

শিবচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.জহিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews