1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

এক বছরে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো ইরানে

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে। বৃহস্পতিবার দু’টি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে। নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও ফরাসি গ্রুপ ইসিপিএম জানিয়েছে, ২০০৮ সালে আইএইচআর ইরানে মৃত্যুদণ্ড রেকর্ড করা শুরু করার পর থেকে এক বছরে এই সংখ্যাটি সর্বোচ্চ। ২০২৩ সালে দেশটিতে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়। এর আগে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, ২০২৪ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না। ভলকার তুর্ক জানান, ইরানে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ডের খবর পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে শুধু ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews