1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এতো মানুষকে হত্যা করেও অনুতপ্ত হয়নি আওয়ামী লীগ

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, খুনি হাসিনা বাংলাদেশ মানুষের রক্ত নিয়ে খেলা করতে চায়। আওয়ামী লীগ এতো মানুষকে হত্যা করেও অনুতপ্ত হয়নি। আমরা পণতন্ত্রের বিশ্বাসী জনগণের ভোট নিয়েই নির্বাচিত হতে চাই।

কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমার সিরাজগঞ্জের রাজনীতি খুনি হাসিনা চিরতরে সরিয়ে দিতে চেয়েছিলো। এজন্য আমাকে জেলে ঢুকাতে চেয়েছিলো। কিন্তু হাসিনার জেল আমি মানি নাই। বিদেশে বসে থেকেও আন্দোলন পরিচালনা করার চেষ্টা করেছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিত সম্পাদক মির্জা মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews