1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

এনএসআই-এর সাবেক ডিজির সম্পদ স্থানান্তরের চেষ্টা

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টি এম জোবায়েরের সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করার অভিযোগে তার ভায়রা খন্দকারর আবুল কাইয়ুম ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আবু সাঈদ মোঃ মুস্তাকের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মোঃ জাকির হোসেন গালিবএ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ মনজুর আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এনএসআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টি এম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শন করে কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

গত বছরের ৬ অক্টোবর টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ২১ এপ্রিল টি এম জোবায়েরের ট্রাস্ট ব্যাংক পিএলসিতে থাকা পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews