1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এনবিআরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৫৪ গননা করুন

একতা ডেস্কঃ এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা আজ রবিবারও কর্মবিরতি পালন করছেন। চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে এনবিআরের সেবা কার্যক্রম। রবিবার সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি শুরু করেন। তারা নিচতলাসহ বিভিন্ন ফ্লোরে অবস্থান নিয়েছেন।

পুলিশ, র‍্যাব ও সাদা পোশাকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এনবিআর ভবনে। পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ভবনে প্রবেশ করতে হচ্ছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত করার দাবিতে ২২ মে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এসময় সেবা বিঘ্নিত হওয়ায় সেবাপ্রার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews