1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

এবার চার হলের নাম পরিবর্তন জাবিতে

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার শেখ মুজিব পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা চারটি হলের নাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। ছাড়াও নতুন নাম নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৭ মার্চ, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল। হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য ইতিমধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থীরা আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম অপসারণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews