1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

এস কে সুরের লকারে ১ কেজি স্বর্ণসহ যা পাওয়া গেল

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ গননা করুন
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর।

একতা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর রাখা ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে এস কে সুরের লকার খুলতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত সদস্যের একটি দল যায় কেন্দ্রীয় ব্যাংকে। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একটানা সাড়ে ১০ ঘণ্টা তল্লাশি শেষে অভিযান সমাপ্ত করা হয় রাত ৯টা ২০ মিনিটে। এ সময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সালেহা নুর।

কাজী সায়েমুজ্জমান বলেন, ‘তার (এস কে সুর) সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি হিসাব জমা দেননি। এ জন্য আমরা তার সম্পদ অনুসন্ধানের জন্য তার বাসায় অভিযান চালাই। অভিযানে তথ্য পাওয়া যায় তার বাংলাদেশ ব্যাংকের লকারে মালামাল রয়েছে। তার ভিত্তিতে আদালতের অনুমোদনক্রমে রবিবার বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি করা হয়।

দুদক পরিচালক বলেন, ‘সারাদিন তল্লাশি শেষে এক কেজি ৫ গ্রাম স্বর্ণ, এক লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার ইউরো ও ৭০ লাখ টাকার এফডিআর পেয়েছি। যেসব এফডিআর পাওয়া গেছে, সেসব তার নামে নয়। যেসব অ্যাকাউন্ট আছে, তা আমরা যাচাই করব।’ গত ১৯ জানুয়ারি দুদক ধানমন্ডিতে এস কে সুরের বাসভবনে অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করে। সেইসঙ্গে পাওয়া যায় ৪ কোটি ৪৫ লাখ কোটি টাকার সঞ্চয়পত্র ও বীমার নথি। অভিযানের সময় তার মালিকানাধীন তিনটি ফ্ল্যাট সম্পর্কেও তথ্য পাওয়া যায়।

সম্পদের বিবরণ জমা দিতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গত ১৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয় সাবেক এই ডেপুটি গভর্নরকে। একই দিন এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তার মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তিনটি পৃথক মামলা করে দুদক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews