1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এ সপ্তাহেই নতুন নির্বাচন কমিশন

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ গননা করুন

একতা ডেস্কঃ এ সপ্তাহেই পঠন করা হচ্ছে নতুন নির্বাচন কমিশন। সার্চ কমিটির প্রস্তুত করা সংক্ষিপ্ত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে বৃহস্পতিবারের মধ্যেই। চিক নির্বাচন কশিনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। তবে এ সপ্তাহেই পেজেট প্রকাশ না হলেও আগামী সপ্তাহের প্রথম দিকেই তা প্রকাশ করা হবে বলে সূত্র জানিয়েছে। নীতিমালা অনুযায়ী সার্চ কমিটি দায়িত্ব পাওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে নতুন ইসি গঠনের জন্য নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে।

জানা যায়, নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। সিইসি ও নির্বাচন কমিশনারদের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন করে রং করা হচ্ছে। সিইসি ও নির্বাচন কমিশনারদের ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়ি। সুত্র জানিয়েছে, ইসি গঠনের জন্য সার্চ কমিটির কাছে জমা হওয়া আট শতাধিক নামের তালিকা থেকে ২৭৫ জনের তালিকা তৈরি করা হয়েছে। একই ব্যক্তির নাম বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠনের পক্ষ থেকে একাধিকবার আসায় নামের তালিকা আট শতাধিক হয়েছিল। সেই তালিকা যাচাইবাছাই করে একাধিকবার আসা নামগুলো থেকে একটি করে নাম রেখে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। সেই তালিকা সার্চ কমিটির কাছে জমা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ তালিকা আরও সংক্ষিপ্ত করতে দফায় দফায় বৈঠক করছে সার্চ কমিটি। দু-এক দিনের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের সংক্ষিপ্ত নামের তালিকা প্রস্তুত করবে সার্চ কমিটি। এরপরে সেই ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সংক্ষিপ্ত তালিকায় যাদের নাম রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয়ের খোঁজখবর নেওয়া হচ্ছে। বর্তমানে শূন্য রয়েছে নির্বাচন কমিশন। প্রক্রিয়া চলছে নতুন নির্বাচন কমিশন গঠনের। তবে কে হবেন চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার? কারা হবেন কমিশনার? সেই আলোচনা এখন দেশজুড়েই। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। তবে নতুন সিইসি ও নির্বাচন কমিশনের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে দেশবাসীকে।

সূত্র জানায়, বিএনপিসহ ১৭টি দল ও জোট, পেশাজীবী সংগঠন এবং অনেকে ব্যক্তিগত ভাবেও নাম জমা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আইন অনুযায়ী আগামী ২১ নভেম্বরের মধ্যে সার্চ কমিটি ১০ জনের নাম চুড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। তবে এবারও কমিশনে সিইসি ও চারজন নির্বাচন কমিশনারসহ পাঁচজন থাকবে কি না তা নিয়ে আলোচনা চুলছে। অনেকেই বলছেন সিইসিসহ তিনজনের নির্বাচন কমিশন হলেই ভালো। আবার কেউ বলছে বিগত তিন। নির্বাচন কমিশনের মতোই সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের কথা। । এ নিয়ে চলছে আলাপ-আলোচনা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে সুশীল। সমাজ, সাবেক ক নির্বাচন কমিশনার, সাবেক সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক, শিক্ষক, সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীর নাম এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews