1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঐকমত্য না হলেও সেগুলোর তালিকা প্রকাশ করা হবে বললেন আলী রীয়াজ

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় যেসব বিষয়ে সমঝোতা হয়নি, সেগুলোর তালিকাও প্রকাশ করা হবে।

২৫ মে, রবিবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউটে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়। কিন্তু যেসব বিষয়ে ঐক্যমত হয়নি, সেগুলো স্বচ্ছতার স্বার্থে জনগণের সামনে তুলে ধরা হবে।’

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি। কারণ এই সংস্কারমূলক প্রক্রিয়ায় সকলে অংশ না নিলে টেকসই সমাধান সম্ভব নয়। কমিশন যে জাতীয় সনদ প্রণয়নের পথে এগোচ্ছে, তাতে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি সুশীল সমাজের মতামতও অন্তর্ভুক্ত করা হবে।

এ প্রক্রিয়ায় সবাইকে অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। এ পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে কমিশন। আলী রীয়াজ বলেন, ‘আমরা এখন ছয় মাসের মেয়াদের মধ্যবর্তী সময়ে অবস্থান করছি। এর মধ্যে বেশ কয়েকটি দল তাদের মতামত লিখিত ও মৌখিকভাবে জানিয়েছে। প্রাপ্ত সুপারিশগুলোর সারসংক্ষেপ দলগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে।’

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মোঃ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ছিলেন আ ন ম মুনীরুজ্জামান, অধ্যাপক গীতি আরা নাসরিন, সামিনা লুতফা, মির্জা হাসান, ওয়ারেসুল করিম, ইলিরা দেওয়ান, বাসুদেব ধর, বিচারপতি এম এ মতিন, হুমায়ুন কবীর প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews