1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো যত বাধাই আসুক

  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৪৯ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই। সোমবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। জামাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতা। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন এ ঈদ জামাতে। উপদেষ্টা বলেন, ‘আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয় সে চেষ্টা অব্যাহত রাখব। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।

এ সময় প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষ ঈদের শুভেচ্ছা জানান ড. ইউনূস। জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রতিটি পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews