1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর

  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৮ গননা করুন

একতা প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে দেশ ও জাতির সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল এবং থাকবে। আমাদের কর্মীরা হিন্দু মন্দির রক্ষা, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা এবং ৫ আগস্টের পর সড়কে যান চলাচলে কাজ করার জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮ জন কর্মী শহীদ এবং ২ হাজার কর্মী আহত হয়েছেন যারা এখনও চিকিৎসাধীন।

শনিবার সকালে বিএইচপি একাডেমি মাঠে আগরঝাড়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ নয়টি দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আবু ইসহাক আশরাফীর সঞ্চালনায় গণসভায় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপ-প্রধান মাওলানা সিরাজুল ইসলাম, বরিশাল জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আবুল খায়ের, হাফিজ মাওলানা মো. সানাউল্লাহ, মুফতি হাসান মাহমুদ, মো. নাসির উদ্দিন শাহ, মাওলানা আবদুল্লাহ ভাট্টি, শাহীন বখতিয়ার, হাফিজ আবদুল্লাহ ভাট্টি প্রমুখ।

স্বৈরাচার পতনের পর গত ৫ আগস্ট ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেশ সংস্কারে ৯ দফা দাবি পেশ করেন। দাবি আদায়ে সব জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি। তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান এবং পিআর পদ্ধতিতে ঘোষিত ৯টি দাবি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews