1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা সিএনজি চালক হত্যার অভিযোগে

  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ সিএনজিচালিত চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ ৫ পুলিশের নামে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে কটিয়াদীতে। নিহতের মেয়ে মরিয়ম আক্তার নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তরা হলেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, এসআই মোস্তফা মিয়া, এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল আশরাফুল ইসলাম।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ০৫ নং সি আর মোঃ নং ৩৭, ১৯/০১/২৯২৫ ইং মামলায় বলা হয়, গত ০৬ জানুয়ারি সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই কামালের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের নামে সিএনজি চালক ইয়াসিন মিয়াকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।

পুলিশ সূত্রের বক্তব্য, ইয়াসিন মিয়া একজন মাদক ব্যবসায়ী। অভিযানের সময় দৌড়ে পালাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই নিহত ইয়াসিনের স্ত্রী ও পরিবারের সদস্যরা দাবি করে আসছেন, পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে। ইয়াসিনের মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(হোসেনপুর সার্কেল) মো: তোফাজ্জল হোসেন জানান, ইয়াসিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর কামাল হোসেনসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews