1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

কবর রচনা করার ঘোষণা মুজিববাদী সংবিধানের

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ গননা করুন

একতা ডেস্কঃ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল মঙ্গলবার বিকাল তিনটায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণা করবে। গতকাল রবিবার রাজধানীর বাংলামোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আরও জানান, এ কর্মসূচিতে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এতে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করার দাবিও তুলে ধরা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করব। এটি সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ৫ আগস্টেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটি না হওয়ায় গণমাধ্যম ও বুদ্ধিজীবী মহল ফ্যাসিবাদের পক্ষে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দুই সহস্রাধিক শহীদের রক্ত এবং ২০ হাজারের বেশি আহতের ত্যাগের ওপর দাঁড়িয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

হাসনাত আরও বলেন, আমরা চাই, মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখানে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই শহীদ মিনার থেকেই সংবিধানের কবর রচিত হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। সারজিস আলম বলেন, আমরা বিপ্লবের একটিমাত্র ধাপ অতিক্রম করেছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে ঘোষণা করা প্রয়োজন ছিল। আমরা বিশ্বাস করি, আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্টবিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্রও সবার আশা-আকাক্সক্ষাকে ধারণ করতে পারবে। তিনি জানান, ঘোষণাপত্রের একটি খসড়া তৈরি করা হয়েছে এবং বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সেটি সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতিগুলো ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট (প্রতিষ্ঠাপন) হিসেবে কাজ করেছে। ঘোষণাপত্রে স্পষ্ট করা হবে, কীভাবে মুজিববাদী সংবিধান গণমানুষের আকাক্সক্ষাকে বিনষ্ট করেছে এবং এটি কীভাবে প্রতিস্থাপন করা হবে। সেকেন্ড রিপাবলিক আইনগত বিষয়। এখন এসব বিষয়ের দিকে আমরা যাচ্ছি না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews