1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করেছেন ওসি আল-আমিনের আত্মহত্যার কারণ

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ গননা করুন

একতা ডেস্কঃ শরীয়তপুর জেলার জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে জেলা পুলিশ। তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান। ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক টিম সুরতহাল প্রতিবেদন তৈরির পর ৯ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ওসি আল-আমিনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। তার পরিবারের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান জানান, গত দুই বছর ধরে বিষণ্ণতায় (ডিপ্রেশন) ভুগছিলেন ওসি আল-আমিন। পুলিশ ও নিহত ওসির পরিবার সূত্রে জানা যায়, গেল বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আল-আমিন। প্রায় চার মাস ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তার মরদেহ ঝুলছে।

জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করে। শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব বিস্তারিত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews