1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কর্ণফুলীতে জেলের জালে মর্টারশেল

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ গননা করুন

একতা ডেস্কঃ পার্বত্য জেলা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এক জেলের জালে আটকা পড়েছে একটি মর্টারশেল। গতকাল ৭ জানুয়ারি, মঙ্গলবার উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়, তা জানা যাবে আজ।

স্থানীয় ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শিকলবাহা খালে জাল নিয়ে মাছ ধরতে যান স্থানীয় জেলে মাহবুব আলম। মঙ্গলবার বিকেলেও তিনি একইভাবে খালে জাল ফেলেন। ওই সময় জালে টান লাগলে তিনি পানিতে নেমে লোহার বর্জ্য (অ্যাপ) সদৃশ বস্তু তুলে আনেন। তিনি সেটি বিক্রি করতে গেলে লোকজন নিতে না চেয়ে পুলিশকে খবর দেন। ওইসময় স্থানীয়রা এটি দেখতে ভিড় জমান। পরে পুলিশ গিয়ে এটি ঘিরে রাখেন। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন।

কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, জেলের জালে আটকা মর্টারশেলটি ১২০ মিলিমিটারের মতো হবে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত, আমরা এটি ঘিরে রেখেছি। বুধবার এটি পরীক্ষার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews