1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কাদের ভ্রাতৃদয় ভূমিদস্যু

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ গননা করুন

একতা ডেস্কঃ আটটি শপিংমল রয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের। ব্যাংক থেকে লোন নিয়ে বাবার সম্পত্তির উপর এই মল গড়ে তোলেন নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল। তবে, এই মলের উপর শকুনের দৃষ্টি পড়ে ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার। প্রথমে ধোঁয়া তোলেন দলীয় অফিসের জন্য চাই মলের দ্বিতীয় তলা। তবে হেলাল অপারগতা প্রকাশ করায় আসল গুটি চালেন কাদের মির্জা। দলীয় অফিসের নামে আসলেই তার দরকার মলটির পাশে থাকা জমিটি। তবে মল মালিককে জিম্মি করে তার টাকাতে কীভাবে জমিটি হাতানো যায় তার কূটকৌশলের অংশ ছিল শপিংমলের ফ্লোর। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সম্পদ বাচাতে ২০২০ সালের ২৪ মার্চ জমিটি কিনে ওবায়দুল কাদেরের সাফ কবলা রেজিস্ট্রি করে দেন তিনি। দাম পড়ে পৌনে দুই কোটি টাকা।

সেই বছরের ২০ নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমিটি দান করে সাফ কবলা করে দেন ওবায়দুল কাদের। সেখানে বানানো হয় দোতলা ভবন। গেল ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যালয়টিতে। স্থানীয়দের দাবি আম জনতাকে লুট করাই ছিলো তাদের নেশা। এদিকে, এবার নিজের টাকায় কেনা বেহাত হওয়া জমি ফিরে পেতে নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের দারস্থ হয়েছেন হেলাল। মির্জার রোষানলে পড়ে সর্বশাস্ত্র হওয়া আরেক ব্যবসায়ী ফিরোজ আলম। তার কাছে দাবি করেছিলো ৫০ লাখ টাকা চাদা, না দেয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন কাদের মির্জী। ন্যায় বিচারের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনও করেন ফিরোজ, সংবাদ প্রকাশ করা হলেও তা কেয়ার করেনি মির্জা। অভিযোগ তদন্ত সাপেক্ষে কাদের মির্জাকে শাস্তির আওতায় আমার দাবি এলাকাবাসীর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews