1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

কানাডায় আগাম নির্বাচনের তারিখ ২৮ এপ্রিল

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫০ গননা করুন
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

একতা ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যে আগামী ২৮ এপ্রিল দেশটির নির্বাচনের ঘোষণা দিলেন। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার (২৪ মার্চ) ঘোষণা করেছেন যে ২৮ এপ্রিল নির্বাচন হবে। তার আগে পাঁচ সপ্তাহ ধরে প্রচারণা চলবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিল। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। কার্নি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার নয় দিন পরে তিনি এই নির্বাচনের দিন ঘোষণা করলেন। কারণ, ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন জরুরি।

ট্রাম্পের অন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার কারণে আমাদের সার্বভৌমত্ব বিপদের মুখে। আমরা ভয়ংকর সংকটের মুখে পড়েছি। কানাডার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। কানাডায় বিনিয়োগ করা, তাকে গড়ে তোলা, এক রাখার কাজটা জরুরি। এজন্যই আমি কানাডার মানুষকে বলছি, ইতিবাচক রায় দিন। আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেছি। গভর্নর জেনারেল, ব্রিটেনের রাজা চার্লসের প্রতিনিধি মেরি সিমন নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছেন।

ট্রাম্প বলেছেন কানাডা কোনো দেশ নয়। তিনি চান, আমেরিকা তার নিয়ন্ত্রণ নিক। আমরা এটা হতে দেব না। এই অবস্থায় আমাদের একে অপরের উপর নির্ভর করতে হবে। কার্নি জানিয়েছেন, ট্রাম্প যতদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews