1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

কানাডা চীন ও মেক্সিকোর মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ গননা করুন

একতা ডেস্কঃ এবার কানাডা, চীন ও মেক্সিকো মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো। কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ ও ও চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওই তিন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো।

পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে।

ট্রুডো বলেন, ‘কানাডা এবার ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এর মধ্যে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর করা হবে।’

ট্রাম্প দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক মূলত ফেন্টানিল প্রবাহ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে, সাংবাদিকদের এই উক্তির জবাবে ট্রুডো বলেন, ‘মার্কিন-কানাডা সীমান্ত বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিরাপদ সীমান্ত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। এমনকি অবৈধ অভিবাসীদের মধ্যেও ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে।’

এদিন ট্রুডো সংবাদ সম্মেলনে বেশকিছু পণ্যের তালিকা প্রকাশ করেন, যেগুলোতে শুল্ক বসতে যাচ্ছে। এর মধ্যে আমেরিকান বিয়ার, ওয়াইন, বারবন, ফলমূল ও ফলের রস (বিশেষ করে কমলার রস), শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতা, গৃহস্থালি সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী। ও আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্টক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে তাদের। এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুদ্ধবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।

মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত, ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেইনবাউম লিখেছেন, মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews