1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

কালবেলার নতুন প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩২২ গননা করুন

একতা ডেস্কঃ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দৈনিক কালবেলা পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব নিয়েছেন। ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর মধ্যে পত্রিকাটির প্রিন্টার্স লাইনে প্রকাশক হিসেবে মিয়া নুরুদ্দিন অপুর নাম দেখা গেছে। এতোদিন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন সন্তোষ শর্মা। সম্প্রতি কালবেলার মালিকানায় পরির্বতন এসেছে। সন্তোষ শর্মা এখন সম্পাদকের দায়িত্বে আছেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের সন্তান নুরুদ্দিন আহাম্মেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস)। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই নির্বাচনের কয়েকদিন আগে প্রচারণা মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। এতে বিএনপি প্রার্থী অপু মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় অপুকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

এরপর আহত অপু আর তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারেননি। ২০১৯ সালের জানুয়ারি মাসে চিকিৎসাধীন অবস্থায় নুরুদ্দিন অপুকে আটক করা হয়। তিনি প্রায় ৬ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। অপু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews